ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ঢাবির শিক্ষার্থীরা যেভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত হলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে আমার মূল লক্ষ্য। গুলিস্তানে গেলে আপনাদের পকেটে ফোন, মানিব্যাগ থাকে না। ১২ ফেব্রুয়ারির পরে আপনারা যাতে নিশ্চিন্তে গুলিস্তান যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।’ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় ঢাবির শহিদ ওসমান হাদী হল (প্রস্তাবিত) থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরবর্তীতে, বিজয় একাত্তর হল, কবি জসিমউদদীন হল, মাস্টারদা সূর্যসেন হলে প্রচারণা চালান তিনি। এদিন বিকেল সাড়ে পাঁচটায় তার প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় ঢাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ফাহিম আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী জানান, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের ক্যাম্পাসের বড়ো ভাই। ঢাকা-৮ আসনে তিনি বিজয়ী হলে সেটা আমাদের জন্যই ভালো হবে। তাছাড়া, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তার মতো ভোকাল মানুষ খুব কমই আছে। এজন্য তার সংসদে যাওয়া জরুরি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৫:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬