সংবাদ শিরোনাম ::
তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভুয়া সনদে চাকরি করে সম্পদের পাহাড় গড়েছেন সাব-রেজিস্ট্রার বেলাল

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের ড. সবুর খান

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘(আইএইউপি) এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৬’-এ মূল বক্তা (কী-নোট স্পিকার) হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মালয়েশিয়ার পুত্রজায়া ম্যারিয়ট হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) এর যৌথ আয়োজনে এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী সংযোগ, সম্মিলিত প্রবৃদ্ধি’।

ড. মো. সবুর খান তার মূল প্রবন্ধে ‘উদ্যোক্তাবান্ধব বিশ্ববিদ্যালয় মডেল : একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন’ বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠদান কেন্দ্রিক না হয়ে উদ্ভাবন ও সমাজমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে হবে। তাঁর মতে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক থাকলে শিক্ষার্থীরা শুধু চাকরির পেছনে ছুটবে না, বরং নিজেরাই কর্মসংস্থান তৈরি করবে।

একটি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের সমন্বয়ে একটি উদ্ভাবনী পরিবেশ (ইকোসিস্টেম) গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জোসেফ লি ড. সবুর খানের এই দৃষ্টিভঙ্গিকে ‘দূরদর্শী ও বাস্তবভিত্তিক’ বলে অভিহিত করেন। সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের উপাচার্য ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা তার উপস্থাপিত দিকনির্দেশনাকে বর্তমান সময়ের উচ্চশিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ

মালয়েশিয়ায় উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের ড. সবুর খান

আপডেট সময় ০৩:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬