ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১২টার দিকে রিয়াদের জমজম ইসরা রোডে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ৯ নম্বর ছোটবিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আজিজ হাওলাদারের মেজো ছেলে। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে।

নিহতের সহকর্মী ইউসুফ জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছল জীবন গড়ার আশায় ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান রফিকুল ইসলাম। সেখানে তিনি একজন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। খবরটি দেশে পৌঁছালে ছোটবিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামে শোকের মাতম শুরু হয়।

এ দিকে পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আপডেট সময় ০৮:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬