ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকর্ষণীয় পদায়নে বিসিআইসির মো. সহিদুল ইসলাম সিইউএফএলে মিজান-আরিফ-উত্তম-শাহজান চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল, ভোগান্তিতে রোগীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাহিদার তুলনায় ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুত সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল টানা পাঁচ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

হরিপুরে প্রবাসী দিবস পালিত: অবৈধ অভিবাসন রোধ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর আহ্বান

‘প্রবাসীদের কল্যাণ, আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়তে তারা বড় অংশীদার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার রুটিন দায়িত্বে থাকা কর্মকর্তা। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন।

সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরেন। সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন তার বক্তব্যে বলেন, ‘‘ঝুঁকিপূর্ণ ও অবৈধ উপায়ে বিদেশ যাত্রা রোধ করে বৈধ পথে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। প্রবাসীরা যেন তাদের কষ্টার্জিত অর্থ দেশে লাভজনক খাতে বিনিয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব।’’ তিনি বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট, এনআইডি ও নাগরিক সেবা সহজীকরণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন বিপ্লবী চক্রবর্তী কেয়া, নবাগত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. সাইফুর রহমান, ফায়ার সার্ভিসের সিনিয়র লিডার মো. জয়নুল এবং উপজেলা কার্যালয়ের নিরাপত্তা প্রহরী নবদ্বীপ চন্দ্র রায় প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, ২০০০ সালে জাতিসংঘ ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ঘোষণা করে। পাশাপাশি ২০২৩ সাল থেকে বাংলাদেশ সরকার এই দিনটিকে ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসেবে পালন করে আসছে। প্রবাসীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকর্ষণীয় পদায়নে বিসিআইসির মো. সহিদুল ইসলাম

হরিপুরে প্রবাসী দিবস পালিত: অবৈধ অভিবাসন রোধ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর আহ্বান

আপডেট সময় ০৩:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫