ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকর্ষণীয় পদায়নে বিসিআইসির মো. সহিদুল ইসলাম সিইউএফএলে মিজান-আরিফ-উত্তম-শাহজান চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল, ভোগান্তিতে রোগীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাহিদার তুলনায় ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুত সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল টানা পাঁচ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

দালালের ফাঁদে পা না দিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান আত্রাইয়ের ইউএনওর

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—যুগোপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি আমাদের প্রবাসীরা। তবে শুধু বিদেশে লোক পাঠালেই হবে না, বরং কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি পাঠাতে হবে। এতে প্রবাসীদের ব্যক্তিগত আয় যেমন বাড়বে, তেমনি বিদেশের মাটিতে দেশের সম্মানও বৃদ্ধি পাবে।’’

ইউএনও আরও সতর্ক করে বলেন, ‘‘অনেকে না বুঝে দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হন এবং অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের কল্যাণে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকর্ষণীয় পদায়নে বিসিআইসির মো. সহিদুল ইসলাম

দালালের ফাঁদে পা না দিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান আত্রাইয়ের ইউএনওর

আপডেট সময় ০২:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫