সংবাদ শিরোনাম ::
গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব! প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল আমাদের মাতৃভূমির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, চট্টগ্রামের সকল জেলা ও উপজেলা প্রতিনিধি অব্যাহতি ইঞ্জিনিয়ার শোয়েব বাশরি কে অভিনন্দন ১৯ প্রকল্পে রফিকুল হাসানের বিরুদ্ধে অনিয়মের সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে আলোচনা তুঙ্গে দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন শেয়ারবাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সূচক ও লেনদেনে ভাটা আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

পীরগঞ্জে অভিবাসী দিবস পালিত: প্রতারণা এড়াতে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে সকাল ১০টায় একটি র‍্যালি বের করা হয়। টিটিসির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

পীরগঞ্জ টিটিসির অধ্যক্ষ মো. জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘বিদেশে নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা ও দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশ গেলে যেমন আয় বাড়ে, তেমনি প্রতারণার ঝুঁকিও কমে।’’ তিনি বিদেশগামীদের সরকারি নিয়ম মেনে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা কর্মকর্তা ওমর ফারুক এবং ব্র্যাক প্রবাস বন্ধু ফোরামের (প্রত্যাশা-২) সভাপতি ও বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কাওসার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বৈধ উপায়ে অভিবাসন, দালাল চক্র থেকে সাবধানতা অবলম্বন এবং দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব!

পীরগঞ্জে অভিবাসী দিবস পালিত: প্রতারণা এড়াতে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান

আপডেট সময় ০৫:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫