ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা অ্যানিম্যাল লাভার নামে একটি সংগঠনের উদ্যোগে সাপটিকে স্থানীয় একটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয় বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনে অজগরটি অবমুক্ত করা হয়। পাথরঘাটা অ্যানিম্যাল লাভার গ্রুপের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পাথরঘাটা অ্যানিম্যাল লাভার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার বলেশ্বর নদী সংলগ্ন রুহিতা নামক এলাকার লোকালয়ে গত রোববার বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি অ্যানিম্যাল লাভার গ্রুপের মাঠকর্মী জাকির হোসেন মুন্সীকে জানালে তিনি অজগর সাপটিকে জীবিত উদ্ধার করেন। তবে ওই সাপটিকে ক্ষুদার্থ মনে হওয়ায় নিরাপদে রেখে ইঁদুর ও ব্যাঙ খাওয়ান তারা। পরবর্তীতে স্থানীয় বন বিভাগের সদস্যদের জানালে তাদের উপস্থিতিতে অজগর সাপটি পাথরঘাটার সংরক্ষিত হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

পাথরঘাটা উপজেলা অ্যানিম্যাল লাভার গ্রুপের প্রধান সমন্বয়কারী আরিফুর রহমান বলেন, ৯ ফুট লম্বা সাপটিকে উদ্ধারের পর ক্ষুধার্থ এবং দুর্বল থাকায় ইঁদুর ও ব্যাঙ খাওয়ানো হয়েছে। প্রায় সময় বিভিন্ন এলাকায় দেখা যায়, অসুস্থ অবস্থায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও পাখি উদ্ধার করা হয়। তবে আমাদের এ অঞ্চলে এসব বন্যপ্রাণী উদ্ধারের পর পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো রেসকিউ সেন্টার নেই। উদ্ধারকৃত ৯ ফুট লম্বা অজগর সাপটিকে খাওয়ানোর পর স্থানীয় বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

পাথরঘাটা বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস বলেন, বিভিন্ন সময় বলেশ্বর ও বিষখালী নদীর জোয়ারের পানিতে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ভেসে চলে আসে। স্থানীয়রা অনেক সময় এসব বন্যপ্রানী উদ্ধার করে বন বিভাগকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে স্থানীয়ভাবে কোনো রেসকিউ সেন্টার না থাকায় উদ্ধারকৃত এসব বন্যপ্রাণীর যথাযথ পরিচর্যার অভাব রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

আপডেট সময় ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬