ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের অসহায় রাসেল মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ভাঙ্গাচোরা  কুড়েঘরে বসবাস ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপনের সংবাদ প্রকাশের পর তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তাঁর কার্যালয়ে রাসেল মণ্ডল দম্পতির হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
উল্লেখ্য, গত ৫ জুলাই “একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মণ্ডল পরিবার—প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকায় বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হলে প্রশাসনের নজরে আসে।
রাসেল মণ্ডল কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বসবাসের উপযুক্ত ঘর না থাকায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, রাসেল মণ্ডলের পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে একটি নিরাপদ বসবাসের ব্যবস্থা করতে সহযোগিতা করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার

সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৭:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬