ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

বিতর্ক, কাটক্ষ আর ঝুলিভর্তি নেতিবাচক মন্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র কয়েক মাস আগেই নতুন জীবনে পা রেখেছেন টালিউডের পরিচিত মুখ অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। চলতি বছরের শুরুতে ব্যবসায়ী অংশীদার শুভাশিষ দে’র সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এর আগে মা হওয়া নিয়ে নানা ঝড় ঝঞ্ঝা বয়ে গেলেও নিজের ইচ্ছায় অদম্য ছিলেন। আর সব বাধা-বিপত্তি কাটিয়ে এবার সেই মাহেন্দ্রক্ষণ এল, পেলেন পূর্ণতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বিকেলে অভিনেত্রী নিজেই নবজাতকের হাতের ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানিয়েছেন। একইসঙ্গে অতীতের তিক্ততার কথা তুলে ধরেছেন তিনি।

এর আগে মা হতে চাওয়া নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় এসেছেন সুস্মিতা। প্রতিবারই তার মুখে শোনা গেছে, তিনি মাতৃত্বের স্বাদ চান। আর চতুর্থ সংসারে সেই স্বপ্ন পূর্ণ হলো তার।
এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করে ব্যাপক খ্যাতি লাভ করেন সুস্মিতা। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। কিন্তু চলতি বছরের শুরুতে হঠাৎ করেই সেই সংসারে শুরু হয় ছন্দপতন। শোনা যায় বিচ্ছেদের সুর। সোশ্যালে একে অপরকে নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকেন। ওই সময় অবশ্য সব্যসাচী দাবি করেছিলেন―সুস্মিতার পাঁচবার বিয়ে হয়েছে। বিপরীতে ইনফ্লুয়েন্সার জানান, তিনি চারবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এছাড়াও এ অভিনেত্রী দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে সংসার ভাঙার অন্যতম কারণ হচ্ছে মা হওয়ার ইচ্ছা। বারবার মা হতে চাইতেন তিনি। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সুস্মিতার অভিযোগ, তিনি মা হতে চাইলেও স্বামী সব্যসাচীর পরিবার সন্তান চায়নি। তারা একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। যদিও সেটি আর সম্ভব হয়নি। ওই সন্তান আর ভূমিষ্ঠ হতে পারেনি। এরপর থেকেই দূরত্ব।

গত ১৭ মার্চ হঠাৎ সোশ্যালে নিজেই বিয়ের খবর জানান সুস্মিতা। তারপর কয়েকদিন ধারাবাহিকভাবে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে নিজ বাড়িতেই বিয়ে সম্পন্ন হয় তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার

চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

আপডেট সময় ০৬:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬