সংবাদ শিরোনাম ::
‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভোট সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জবি শিক্ষক সমিতির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইচ উদ্দিন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক রইচ উদ্দিন বলেন, কেউ জিতবে, কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কেউ কোনো পক্ষ না নেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলছে, আমরাও সেগুলো দেখছি। আশা করি, প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জটলা লক্ষ্য করা যাচ্ছে। এসব জটলা থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

ভোট সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জবি শিক্ষক সমিতির

আপডেট সময় ০৩:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬