সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

সপরিবারে তলব করা হলো সুপারস্টার দেবকে

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বা নাগরিকত্ব নথিপত্র যাচাই-বাছাইয়ের বিশেষ প্রক্রিয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) শুনানিতে এবার ডাক পড়ল টলিউড সুপারস্টার ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবের (দীপক অধিকারী)। শুধু দেব একাই নন, তার পরিবারের আরও তিন সদস্যকেও প্রয়োজনীয় নথিপত্রসহ এই শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।

স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দেব ও তার পরিবারকে ঠিক কবে শুনানিকেন্দ্রে উপস্থিত হতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানা যায়নি।

নোটিশ পাওয়ার বিষয়ে অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একজন তিনবারের নির্বাচিত সাংসদ এবং ব্যস্ত অভিনেতাকে এভাবে নোটিশ পাঠানো মূলত তাকে ‘হেনস্তা’ করারই নামান্তর।

দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, সেখানেই তার জন্ম। পরে বাবার চাকরির সুবাদে দীর্ঘ সময় তিনি মুম্বাইয়ে কাটিয়েছেন। অভিনয় জগতে আসার পর তিনি কলকাতায় স্থায়ী হন এবং বর্তমানে দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনে বসবাস করেন। নিজের জন্মস্থান ঘাটাল থেকে তিনি টানা তিনবারের নির্বাচিত সাংসদ।

উল্লেখযোগ্য বিষয় হলো, টলিউড পাড়ায় এসআইআর শুনানির নোটিশ পাওয়া তারকাদের তালিকায় দেবই একমাত্র নন। এর আগে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও একই নোটিশ পাঠানো হয়েছিল। অভিযোগ রয়েছে, এনুমারেশন ফর্ম পূরণের সময় ২০০2 সালের আগের কোনো নথি জমা না দেওয়ায় তাকে তলব করা হয়েছে। এছাড়া অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও নোটিশ পাঠানো হয়েছিল, যার প্রেক্ষিতে তারা সোমবার সকালে শুনানিকেন্দ্রে হাজিরা দিয়েছেন।

স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘টলিউডের ব্যস্ত শিল্পীদের এভাবে বারবার তলব করা অপ্রয়োজনীয় এবং এটি হয়রানির শামিল।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

সপরিবারে তলব করা হলো সুপারস্টার দেবকে

আপডেট সময় ০৩:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬