ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

মেসির সঙ্গে নিজ থেকেই দেখা করবেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি আগামী ১৩ ডিসেম্বর ভারতে যাচ্ছেন। আর এই বিশেষ দিনে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। জানা গেছে, মেসির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকতে পারেন বলিউড কিং শাহরুখ খান। একই মঞ্চে ফুটবল ও বিনোদন জগতের এই দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় পা রাখবেন। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যেই তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেছেন। শাহরুখ তার পোস্টে লেখেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’

শাহরুখের এই কথাতেই স্পষ্ট হয়ে যায় যে তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন। নায়ক নিশ্চিত করেছেন, আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দী কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে। উল্লেখ্য, লিওনেল মেসি আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

মেসির সঙ্গে নিজ থেকেই দেখা করবেন শাহরুখ

আপডেট সময় ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫