ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিয়েও কোরবানি নিশ্চিত না করার অভিযোগে ‘আল মুলতাজিম হজ্জ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’কে এক লাখ টাকা জরিমানা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে, প্রাক্‌-নিবন্ধনের টাকা যথাসময়ে ফেরত না দিয়ে হজযাত্রীদের ভোগান্তিতে ফেলার অভিযোগে ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’ নামে আরেকটি এজেন্সিকে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৪ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আল মুলতাজিম ট্রাভেলসের বিরুদ্ধে ১৪ জন হজযাত্রী লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এজেন্সিটি ২ হাজার ২০০ হজযাত্রীর কাছ থেকে কোরবানির জন্য জনপ্রতি ৭২০ সৌদি রিয়াল (প্রায় ২৩ হাজার ৬৫২ টাকা) করে সংগ্রহ করে। তবে নুসুক মাসার পোর্টালের তথ্যে দেখা যায়, তামাত্তু হজে নিবন্ধিত ২ হাজার ৭৭ জন হজযাত্রীর মধ্যে মাত্র ১ হাজার ৩৫০ জনের কোরবানি নিশ্চিত করা হয়েছে। বাকি ৭২৭ জনের কোরবানি নিশ্চিত না করেও তাঁদের ‘রোজাদার’ হিসেবে দেখিয়ে পুরো অর্থ আত্মসাতের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযোগকারীরা লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে নিলেও তদন্তে অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়। তদন্তে দেখা যায়, এজেন্সিটি নুসুক পোর্টাল বা অন্য কোনো উপায়ে বাকি হজযাত্রীদের কোরবানি নিশ্চিত করেনি। একই সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত আবাসন, খাবার ও পরিবহনসেবা দিতেও ব্যর্থ হয়েছে।

এ অপরাধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী আল মুলতাজিম ট্রাভেলসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে অর্থ জমা দিতে ব্যর্থ হলে এজেন্সিটির ইউজার আইডি ও পাসওয়ার্ড স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ‘ডিবিএইচ ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে প্রাক্‌-নিবন্ধনের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ করেন দুই হজযাত্রী। তাঁরা ২০২২ সালে হজে যাওয়ার জন্য প্রাক্‌-নিবন্ধন করেছিলেন। তিন বছর পর নিবন্ধন আর্কাইভ হয়ে গেলে ২০২৬ সালে তাঁরা পুনরায় প্রাক্‌-নিবন্ধন করেন। পরে আর্থিক সংকটের কারণে হজে যেতে অপারগতা জানিয়ে জমা দেওয়া টাকা ফেরত চান। এজেন্সিটি নিবন্ধন বাতিল করলেও দীর্ঘদিন টাকা ফেরত দেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরে ভুক্তভোগীরা টাকা ফেরত পেয়ে অভিযোগ প্রত্যাহার করলেও যথাসময়ে অর্থ না পাওয়ায় তাঁরা মারাত্মক হয়রানির শিকার হন। এ কারণে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ডিবিএইচ ইন্টারন্যাশনালকে ভবিষ্যতে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক

হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

আপডেট সময় ০৭:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬