ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ফ্রান্সে লুটপাটের ঘটনায় বামপন্থিদের দায়ী করলেন ম্যাক্রোঁ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আলিস আল ইসলাম সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ বিআরটিএ-তে ঘুষ বাণিজ্য: নেপথ্যে মাহবুবুর-উসমান-হেমায়েত ও সাখায়াত সিন্ডিকেট বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, বাঁচলেন বাবা শিশু চুরির সন্দেহে পিটুনিতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিহত ১, আটক ১ সরকারি কর্মকর্তাদের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে নির্দেশনা

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়েছে। হারানো বা চুরি হওয়া ফোনের মালিকদের উদ্ধার করা ফোনের তালিকার সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে ডিবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে।

উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং, ভিভো, রেডমি, রিয়েলমি, অপো, টেকনো, আইটেল, ইনফিনিক্স, হুয়াওয়ে ও আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। তালিকায় ফোনগুলোর আইএমইআই নম্বর উল্লেখ করা হয়েছে। তবে কয়েকটি ফোনের আইএমইআই নম্বর পাওয়া যায়নি। এ ছাড়া তালিকায় একটি লকড আইফোন ১৩ এবং ভাঙা ডিসপ্লে গ্লাসের একটি রিয়েলমি ফোনও রয়েছে।

ডিবি জানায়, হারানো বা চুরি হওয়া ফোনের মালিকেরা তালিকায় দেওয়া আইএমইআই নম্বরের সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে পারবেন। নিজের ফোন শনাক্ত হলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফোন বুঝে নেওয়া যাবে।

এ জন্য ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে ০১৬৭৬-২৭১৫২৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উদ্ধার হওয়া ১১৭টি ফোনের পূর্ণাঙ্গ তালিকায় প্রতিটি ফোনের ব্র্যান্ড ও আইএমইআই নম্বর উল্লেখ করা হয়েছে। ফোনের মালিকদের তালিকাটি সতর্কতার সঙ্গে যাচাই করে নিজেদের ফোন শনাক্ত করার অনুরোধ জানিয়েছে ডিবি।

ফোনের ব্র্যান্ড ও আইএমইআই নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান

আপডেট সময় ০৬:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬