ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা আকিজ ফুডের ধামরাই কারখানায় পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকা ক্ষতির অভিযোগ লালপুরে ভ্যান চোর চক্রের চার সদস্য আটক, ৩৭ হাজার টাকা উদ্ধার নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলেন যুবক ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আউয়াল নামে এক ব্যক্তির মৃত্যু নুডলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু দোকানে এনআইডি সার্ভারের পাসওয়ার্ড, কঠোর অবস্থানে ইসি সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় কোটি টাকার বাণিজ্যের অভিযোগ হাসান শিকদারের বিরুদ্ধে সুরা লাইলের শিক্ষা: দান, তাকওয়া ও সৎপথের গুরুত্ব নির্দিষ্ট সময়ে বায়োমেট্রিক না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন কে-পপ তারকা ইজে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

‘কে-পপ ডেমন হান্টার্স’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী ইজে। ‘গোল্ডেন’ গানের জন্য অস্কার জয়ের পর আরও আলোচনায় আসেন তিনি। এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই কে-পপ তারকা।

দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমকে বিয়ে করেছেন তিনি। গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সিউলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সংবাদমাধ্যম ভোগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজের কাছে বিয়ের স্থানটি ছিল স্মৃতিবিজড়িত। সেখানে ছোটবেলায় থাকতেন তাঁর দাদা-দাদি। শৈশবের অনেকটা সময় সেখানে বাগানে ঘুরে এবং বাড়ির পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটি করে কাটিয়েছেন তিনি।

এই তারকার বিয়ের সাজেও ছিল কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাককে বলা হয় ‘হানবক’। বিয়েতে ইজে ও তাঁর স্বামী স্যাম কিম দুজনই হানবক পরেছিলেন। কনের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের কারুকাজ করা হানবক, যার সঙ্গে মানানসই গাঢ় লাল রঙের লম্বা, ঘেরওয়ালা স্কার্ট। পোশাকটির ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত ঐতিহ্যবাহী জ্যাকেটধর্মী পোশাক, আর স্কার্টটির নাম ‘চিমা’।

জ্যাকেটজুড়ে সোনালি নকশার পাশাপাশি বুকের মাঝখানে ছিল ড্রাগনের প্রতিকৃতি। চুলে ঐতিহ্যবাহী অলংকারও তাঁর সাজে যোগ করেছিল বিশেষ মাত্রা। পোশাকটি নকশা করেছেন দক্ষিণ কোরিয়ার ডিজাইনার হান উন-হি। অন্যদিকে, স্যাম কিমের পরনে ছিল হালকা সোনালি-খয়েরি রঙের ঐতিহ্যবাহী হানবক। এতে ছিল সাদা কলার, কোমরে গাঢ় রঙের বাঁধন এবং বুকে গোলাপি ফিতার মতো অলংকরণ।

ইজে ও স্যামের পরিচয় ২০১৭ সালে। সে সময় স্যাম সংগীত প্রযোজক হিসেবে কাজ করতেন। গানের একটি সেশনে একসঙ্গে কাজ করার সূত্রেই তাঁদের পরিচয় হয়। ২০২৩ সালে বাগ্‌দান হলেও সম্পর্কের ব্যক্তিগত নানা দিক আড়ালেই রেখেছিলেন তাঁরা। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশের মাধ্যমে বাগ্‌দানের খবর জানান ইজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন কে-পপ তারকা ইজে

আপডেট সময় ০৫:৩৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬