ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ফ্রান্সে লুটপাটের ঘটনায় বামপন্থিদের দায়ী করলেন ম্যাক্রোঁ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আলিস আল ইসলাম সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ বিআরটিএ-তে ঘুষ বাণিজ্য: নেপথ্যে মাহবুবুর-উসমান-হেমায়েত ও সাখায়াত সিন্ডিকেট বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, বাঁচলেন বাবা

কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইনের পক্ষে এবার কথা বলেছেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। ইংলিশ স্ট্রাইকারের পারফরম্যান্স, দলীয় স্বার্থে খেলার মানসিকতা ও ধারাবাহিকতার প্রশংসা করে তিনি বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে কেইনের এই পুরস্কার প্রাপ্য।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন। আলফোনসো ডেভিসের গোলে সহায়তা করার পাশাপাশি পেনাল্টি থেকে নিজেও গোল করেন তিনি। ম্যাচ শেষে কেইনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোম্পানি।

বায়ার্ন কোচের মতে, কেইনের অবদান শুধু গোল করাতেই সীমাবদ্ধ নয়। দলের প্রয়োজনে কখনো আক্রমণভাগে, কখনো মাঝমাঠে নেমে খেলা তৈরি করেন তিনি। এমনকি রক্ষণেও সতীর্থদের সহায়তা করেন। দলের প্রয়োজনে নিজের ভূমিকা বদলে নেওয়ার এই মানসিকতাই কেইনকে অন্যদের থেকে আলাদা করেছে।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩টি গোল করেছিলেন কেইন। বায়ার্নের হয়ে জিতেছেন ঘরোয়া শিরোপাও। আগামী সোমবার লন্ডনে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর নাম। ফুটবল বিশ্লেষকদের অনেকেই এই পুরস্কার জয়ের দৌড়ে কেইনকে এগিয়ে রাখছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ

আপডেট সময় ০৭:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬