সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

হাসপাতালে জড়ো হচ্ছেন পেলের পরিবারের সদস্যরা

ব্রাজিলিয়ান ফুটবল মহাতারকা পেলে চলতি বছরের নভেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। এখানে প্রায় এক মাস ধরে চিকিৎসা চলছে তার।

বার্তাসংস্থা এপি শনিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালে জড়ো হচ্ছেন পেলের পরিবারের সদস্যরা। মূলত ক্যানসার আক্রান্ত পেলের সঙ্গে একসঙ্গে বড়দিন উদযাপন করতেই হাসপাতালে আসছেন তারা। ব্রাজিলিয়ান কিংবদন্তির চিকিৎসকরা এ সপ্তাহে জানিয়েছেন, তার শরীরে ক্যানসার বেড়েছে। তারা জানায়, পেলেকে ‘এলিভেটেড কেয়ারে’ রাখা হয়েছে। কিডনি ও হার্টের কার্যকারিতা হারানো রোগীকে এখানে রাখা হয়।

এই তথ্য প্রকাশের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এরপর আর পেলের শারীরিক অবস্থা নিয়ে কোনো কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বার্তাসংস্থা এপি জানিয়েছে,  ৮২ বছর বয়সী পেলের ছেলে এডিনহো শনিবার হাসপাতালে এসেছেন। ব্রাজিলের দক্ষিণ দিকে একটি ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা এডিনহো এর আগের দিন জানিয়েছিলেন, ‘শুধুমাত্র ডাক্তাররা তার বাবাকে সহায়তা করতে পারবেন।’

পেলে যখন নভেম্বরে হাসপাতালে ভর্তি হন তখন থেকেই তার সঙ্গে আছেন দুই মেয়ে ফ্লাভিয়া আরান্তেস নাসিমেন্তো এবং ক্যালি নাসিমেন্তো। এদিকে ২০২১ সালে অপারেশনের মাধ্যমে পেলের কোলন থেকে একটি টিউমার অপসারণ করা হয়। তবে ক্যানসার পেলের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গে ছড়িয়ে পড়েছে কিনা সেটি তার পরিবার বা হাসপাতাল কেউই জানায়নি। কয়েকদিন আগে খবর বের হয় পেলের শরীরে আর ক্যানসারের কেমোথেরাপি কাজ করছে না। ফলে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এটি ভুয়া খব

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

হাসপাতালে জড়ো হচ্ছেন পেলের পরিবারের সদস্যরা

আপডেট সময় ০৩:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২