ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে শুনানি চলে সোয়া ১টা পর্যন্ত।

এদিন শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য বারবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি, উল্টো তাকে দুর্নীতিবাজ অপবাদ দেওয়া হয়েছে। জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে কয়েকটা বছর, এ সময় কে ফিরিয়ে দেবে এমন প্রশ্ন রাখেন খালেদা জিয়ার আইনজীবীরা।

গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপি নেত্রীকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়।

খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চান না বিএনপি নেত্রী। আইনি প্রক্রিয়ায় মামলায় মুক্ত হতে চান তিনি। এরপর শুরু হয় দুর্নীতির দুই মামলায় সাজার বিরুদ্ধে আইনি লড়াই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

আপডেট সময় ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫