ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

দুবাইয়ে লটারিতে ৩৩ কোটি রুপি জিতলেন ভারতীয় গাড়িচালক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে কর্মরত ভারতীয় গাড়ি চালক অজয় ওগুলা সম্প্রতি এক লটারিতে প্রথম পুরস্কার দেড় কোটি দিরহাম জিতেছেন। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩৩ কোটি রুপি এবং বাংলাদেশি মুদ্রায় তা ৪৩ কোটি ২৩ লাখ টাকা।

আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস ২৪ ডিসেম্বর এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, অর্থ উপার্জন ও ভাগ্য অন্বেষণে ভারতের দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম থেকে চার বছর আগে দুবাই এসেছিলেন অনিল অগুলা। বর্তমানে একটি অলঙ্কার তৈরির কারখানায় গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি, মাস শেষে বেতন পান ৩ হাজার ২০০ দিরহাম।

খালিজ টাইমসকে অজয় বলেন, পুরস্কার পাওয়ার পর যখন বাড়িতে ফোন করে মা-ভাইবোনদের এ খবর তিনি জানিয়েছেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি।

‘তবে সংবাদমাধ্যমে তারা যদি এই খবর দেখতে পায়, আমার ধারণা তারা বিশ্বাস করবে,’ খালিজ টাইমসকে বলেন তিনি।

এই টাকা দিয়ে কী করবেন— খালিজ টাইমসের এ প্রশ্নের উত্তরে অজয় বলেন, তার নিজ গ্রাম ও আশপাশের গ্রামের দুঃস্থ-অসহায় মানুষকে সহায়তা করতে একটি দাতব্য তহবিল গঠনের পরিকল্পনা করেছেন তিনি।

লটারিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দুবাইয়ে প্রবাসী এক ব্রিটিশ নারী। তার পুরস্কারের পরিমাণ ৭৭ হাজার ৭৭৭ দিরহাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

দুবাইয়ে লটারিতে ৩৩ কোটি রুপি জিতলেন ভারতীয় গাড়িচালক

আপডেট সময় ০১:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২