ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জার্মান ভিসা আবেদনের ক্ষেত্রে ‘প্রশাসনিক বিপ্লব’

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে পড়াশোনা, কাজ অথবা পরিবারের সঙ্গে বাড়ানোর জন্য আসতে চাওয়া ব্যক্তিদের ভিসা আবেদনের জন্য চালু হয়েছে নতুন পোর্টাল৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে৷ এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa

এই ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারেন আবেদনকারীরা৷

বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র৷ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সব কেন্দ্রের জন্যেই চালু হলো এই পোর্টাল৷

এমন পরিবর্তন ‘বহু দিন ধরে প্রতীক্ষিত ছিল’, জানান পররাষ্ট্রমন্ত্রী৷ নতুন ব্যবস্থার প্রশংসাও করেন আনালেনা বেয়ারবক৷

তিনি বলেন, প্রতিবছর জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে৷ এমন সময়ে সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতেলেখা কাগজের আবেদনে সীমিত রাখার প্রয়োজন নেই৷ জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা, যা ‘আধুনিক, ডিজিটালবান্ধব ও নিরাপদ’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার

জার্মান ভিসা আবেদনের ক্ষেত্রে ‘প্রশাসনিক বিপ্লব’

আপডেট সময় ১২:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫