ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু টাঙ্গাইলে বিশ্বকাপ দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০ চাঁপাইনবাবগঞ্জে টোল ইস্যুতে মুখোমুখি বিএনপি-জামায়াতের দুই এমপি চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় কিশোরীর মৃত্যু

বিদেশ পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে বিদেশ পালানোর সময় গ্রেফতার করা হয়েছে।

এর আগে সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

গ্রেফতার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে পূর্বে চিঠি দেওয়া ছিল। সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন।

এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেদিন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীন ৪ শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান

বিদেশ পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৯:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫