ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

চ্যাটজিপিটি আপনার হয়ে কেনাকাটাও করে দেবে

ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। যখন যা কিছু জানার এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলেই হলো, বিস্তারিত জানিয়ে দেবে। এমনকি মন খারাপের সময় সবচেয়ে কাছের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি।

এবার চ্যাটজিপিটি আপনার হয়ে কেনাকাটাও করে দেবে। আপনি চ্যাটবটে কোনো পণ্যের খোঁজ করার পর, সেই চ্যাট উইন্ডো না ছেড়েই সরাসরি কেনাকাটা শেষ করতে পারবেন। মুহূর্তের মধ্যে আপনি ঠিক যেটা কিনতে চাইছেন সেটাই আপনার সামনে এসে উপস্থিত হবে ও আপনি কোনো সমস্যা ছাড়াই কিনে ফেলতে পারবেন সেই পণ্য।

আচ্ছা বুঝিয়ে বলছি, এবার থেকে চ্যাটজিপিটি শুধু পরামর্শ দেবে এমন নয়। এবার তারা সরাসরি জিনিসপত্র কেনাতেও সাহায্য করবে। ওপেনএআই ঘোষণা করেছে, চালু হচ্ছে ইন্সট্যান্ট চেকআউট ফিচার। আর সেই শুরু হচ্ছে ইটসি এবং শোপিফাই-এর মতো ই-কমার্স জায়ান্টদের সঙ্গে।

এই পুরো প্রক্রিয়া গ্রাহকদের জন্য পণ্য খোঁজা ও তা কেনার মধ্যের দূরত্ব কমিয়ে আনবে। অন্যদিকে, বিক্রেতারা ঠিক সেই মুহূর্তে গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যখন তিনি কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। ইটসি, শোপিফাই-এর হাত ধরে ইন্সট্যান্ট চেকআউট অনলাইন কেনাকাটার ভবিষ্যৎকে আমূল পরিবর্তন করতে চলেছে।

আশা করা যায় ভবিষ্যতে অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটও এই একই পথে পা বাড়াবে। অর্থাৎ আগামীতে চ্যাটবট শুধু তথ্য দেবে, এমন নয়। লেনদেনও পরিচালনা করবে। সেই সঙ্গে শোনা যাচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মের মতো একে অন্যের সঙ্গে চ্যাট করা যাবে এই চ্যাটজিপিটিতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

চ্যাটজিপিটি আপনার হয়ে কেনাকাটাও করে দেবে

আপডেট সময় ১২:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫