ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত : আজুর সেবায় ব্যাঘাত ঘটতে পারে

মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড সেবা আজুর গ্রাহকরা সাময়িকভাবে ধীরগতির সমস্যার মুখোমুখি হতে পারেন। লোহিত সাগরে একাধিক সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ার কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য হয়ে যাওয়া ইন্টারনেট ট্র্যাফিক রুটে এই ব্যাঘাত ঘটছে। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা কোনো সমস্যায় পড়ছেন না।

মাইক্রোসফট বলেছে, “আমরা আশা করছি, কিছু ট্র্যাফিক রুটে লেটেন্সি বা বিলম্ব কিছুটা বাড়বে। তবে যেসব রুট মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যায় না, সেগুলোতে কোনো প্রভাব পড়বে না। আমরা প্রতিদিনের আপডেট জানাবো, পরিস্থিতি পরিবর্তন হলে আরও আগে জানানো হবে।”

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুর, ইতোমধ্যেই বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক সরিয়ে দিয়েছে। ফলে সম্পূর্ণ সেবা বন্ধ না হয়ে কেবল ধীরগতির সমস্যা দেখা দিচ্ছে।

প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগর হয়ে যাওয়া সমুদ্রের নিচের ক্যাবল বিশ্বব্যাপী ইন্টারনেট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অঞ্চলে একাধিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু মাইক্রোসফট নয়, অন্যান্য সেবাও প্রভাবিত হতে পারে। উল্লেখ্য, আজুর হলো মাইক্রোসফটের প্রধান ক্লাউড সেবা। যা অ্যামাজনের এডব্লিউএস-এর পর বিশ্বে দ্বিতীয় বৃহত্তম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত : আজুর সেবায় ব্যাঘাত ঘটতে পারে

আপডেট সময় ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫