সংবাদ শিরোনাম ::
‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ইশতেহার হলো প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি: মহিউদ্দিন রনি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন তিনি।

মহিউদ্দিন রনি বলেন, ইশতেহার হলো প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি যা আসলে বাস্তবায়ন হয় না। আমি ইশতেহার নামে মিথ্যা প্রতিশ্রুতি ঢাবি শিক্ষার্থীদের দেব না। তবে, আমি কর্মপরিকল্পনা দেব এবং সেটা সবাইকে সঙ্গে নিয়েই করব।
তিনি ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় তুলে ধরে বলেন, ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হিসেবে কীটপতঙ্গের মতো জীবনযাপন উপহার দিয়েছে। তারা এখন পর্যন্ত শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি। স্বাধীনতার পর এতো বছরের মধ্যে সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য কাজ করেছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করেনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বদিচ্ছাটা নেই যে হলের আবাসিক শিক্ষার্থীদের ডালটা ঘন হবে নাকি পাতলা। হলের ডালের ঘনত্ব দেখে মনে হয় কেউ মাত্র হাত ধুয়ে পানি রেখে গেছে। বাহির থেকে বোঝার কোনো উপায় নেই এটা খাওয়ার ডাল নাকি এঁটো পানি। অথচ আমরা এই প্রশাসনের কাছে অনেক কিছু আশা করেছিলাম।

রনি বলেন, কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী লিজা অকালেই মারা যায়। তার অসুখ সম্পর্কে যদি সে আগে থেকে জানতো, তাহলে প্রোপার ট্রিটমেন্ট (উপযুক্ত চিকিৎসা) নিতে পারতো। ঢাবি মেডিকেলে যদি ওই চিকিৎসার ব্যবস্থা থাকতো, হয়তো এই সমস্যা হতো না। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পুরস্কৃত করছে।

তিনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে মন্তব্য করে বলেন, আমাদের নারী শিক্ষার্থী বোনেরা প্রতিনিয়ত এই বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে হেনস্তা, ইভটিজিং-এর শিকার হচ্ছে। এমন একটা বিশ্ববিদ্যালয় কি আমাদের কাম্য ছিল?

প্রার্থিতা ঘোষণা করে রনি বলেন, আমাদের অনেক অভিযোগ ও অপ্রাপ্তি রয়েছে। এই পরিস্থিতিতে ডাকসু আমাদের জন্য সম্ভাবনার একটি দুয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে দায়, তা মেটানোর এখন সময় এসেছে। সেজন্য আমি সবার ম্যান্ডেট ও সমর্থন নিয়ে এবং সবার কর্মী হয়ে এই সকল সংকট নিরসনে কাজ করতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

ইশতেহার হলো প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি: মহিউদ্দিন রনি

আপডেট সময় ০৯:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫