ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তারা ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘এক দফা এক দাবি, ১৫ তারিখে রাকসু দিবি’ ইত্যাদি স্লোগান দেন।

নবাব আবদুল লতিফ হলের জিএস পদপ্রার্থী নুরুল ইসলাম শহীদ বলেন, আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল নিজেদের ছাত্র পরিচয় দিয়ে নির্দিষ্ট একটি দলের প্রভাবে রাকসুর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাই আমরা সবাইকে আহ্বান জানাই একত্রিত হোন। ইনশাআল্লাহ, আমরা ১৫ তারিখেই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করব এবং ভোট দেব।

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, নির্বাচন কমিশন একটি মাত্র দলের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং তাদের নিরপেক্ষতা হারিয়েছে। তারা শিক্ষার্থীদের অনুভূতিকে উপেক্ষা করে নির্বাচন পিছিয়েছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, ২৮ তারিখ হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী। এটি তাদের ধর্মীয় আবেগ ও পারিবারিক উৎসবের দিন। অথচ কমিশন সেদিন নির্বাচন দিয়ে প্রায় ৩ হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে উৎসবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, বর্তমানে ডিজিটাল যুগে এক সপ্তাহের মধ্যেই তাদের হল অ্যাটাচমেন্ট ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। আমরা চাই, অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে ১৫ তারিখেই নির্বাচন হোক।

উল্লেখ্য, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম ২৮ সেপ্টেম্বরকে রাকসু নির্বাচনের নতুন তারিখ হিসেবে ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫