ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ ডেমরা রেজিস্ট্রি অফিসে তুহিন-সাজুর দাপট, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনিয়মের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন

পাবনায় নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে পড়ে চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট ) দুপুরে উপজেলার গোলকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামাল।

নিহতরা হলেন- উপজেলার গোলকাটা গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭) ও আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭)। তারা একে অপরের চাচাতো ভাই ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে মাসুম ও আবির খেলতে খেলতে বাড়ির পাশের বড়াল নদীর পাড়ে যায়। দুপুর গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে নদীর পাড়ে শিশুদের স্যান্ডেল ও খেলনা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এরপর মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি নদীতে নেমে তল্লাশি চালান। কিছুক্ষণ পর তিনিই নদী থেকে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাদের ফরিদপুর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প

পাবনায় নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৮:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫