ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি জামায়াত আমিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ARLCB পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদাত হোসেনকে সংবর্ধনা

আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষকদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বৈকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫১, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য  শেখ মোঃ রেজাউল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে তাল গাছের গুরুত্ব অপরিসীম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পতিসর অভিমুখে যাওয়া এ রাস্তাটিকে মনোরম পরিবেশ সৃষ্টি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গাছ প্রকৃতির প্রাণ, তাই শুধু রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামীতে এই এলাকার প্রতিটি রাস্তার দু’পাশে পরিবেশবান্ধব গাছ লাগানোর ধারা অব্যাহত রাখা হবে। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় পতিসর থেকে নওদোলী পর্যন্ত রাস্তার দুই পাশে মোট ৩,০০০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম,  আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,
যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা যুবদের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী

আত্রাইয়ের ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ

আপডেট সময় ০৪:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬