ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি স্ত্রীর মারধরের দাবি করে মদপান, ভিডিও ভাইরালের পর নৌ পুলিশের এসআই প্রত্যাহার চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি: ট্রাম্প মরণফাঁদে কুমিল্লা সদরের রঘুপুর সড়ক, দুর্দশায় ১৩ হাজার মানুষ লং মার্চের নামে বিরোধী দল জ্বালানি অপচয় করছে : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান

দেশ গঠনে দলের নেতাকর্মীদের প্রতি চারটি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই কাজগুলোর মাধ্যমে নেতাকর্মীরা জনগণের কাছে নিজেদের ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করতে পারবেন এবং দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকা- এই চার বিশেষ আহ্বান দলের নেতা-কর্মীদের প্রতি রেখেছেন তারেক রহমান।

বৃক্ষ রোপণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘দয়া করে যারা নিজেদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী মনে করবেন আপনি কয়েকটি কাজে নিজেকে অংশগ্রহণ করাতে পারেন। কয়েকটি কাজে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি যেরকম নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন যে এই দলের আপনি একজন সাচ্চা কর্মী, একইভাবে আপনি এই দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন। সেটি আপনি প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মী হোন প্রত্যন্ত অঞ্চলের একজন নেতা হন না কেন। এখন জিজ্ঞেস করতে পারেন কী সেই কাজ? কয়েকটি কাজ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যেমন আমরা বলেছি যে, এই দেশের পরিবেশ রক্ষার জন্য বর্তমান সরকার আপনাদের সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করতে চায়। তাহলে কি আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া বৃক্ষ রোপণ অভিযান, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া বৃক্ষ রোপণ অভিযান এবং আপনার বর্তমান আপনার সরকারের ২৫ কোটি গাছ রোপণের যে অভিযান বা পরিকল্পনা সেটিকে নিঃসন্দেহে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হবো। আপনি এভাবে আপনার সরকারকে আপনি সহযোগিতা করতে পারেন।

খাল খনন নিয়ে তিনি বলেন, শহীদ জিয়ার একটি বিখ্যাত কর্মসূচি খাল খনন কর্মসূচি। যা দিয়ে গ্রামের প্রতিটি মানুষ শহীদ জিয়াকে চেনেন। আমরা আপনার এই বর্তমান সরকার শহীদ জিয়ার সেই কর্মসূচিকে আবার চালু করেছে। আগামী ৫ বছরে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই। খালের কি কারণে করতে চাই সেটি বিস্তারিত সেটি আমি আর আজকে বলছি না। আপনি বিএনপির একজন কর্মী হিসেবে শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে দেশনেত্রী খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আপনি নিঃসন্দেহে আপনার এলাকায় যখন খাল খনন হবে সেই খাল খনন কর্মসূচিতে আপনি গৌরব অহংকার নিয়ে অংশগ্রহণ করতে পারেন। এই অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আপনি নিজের মনের কাছে নিজের বিবেকের কাছে আপনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে গড়ে তুলতে পারবেন।

পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, এই দলকে যদি আপনার সহযোগিতা করতে হয় এবং দলের মাধ্যমে যদি সরকারকে সহযোগিতা করতে হয় আসুন না আমরা চেষ্টা করি। আজকে এখানে ছাত্রদল আছে যুবদল আছে স্বেচ্ছাসেবক দল আছে তাঁতী দল আছে আইনজীবী দল আছে মৎস্যজীবী দল আছে সহ আমাদের ১১ টি অঙ্গ সহযোগী সংগঠন আছে মূল দল তো আছেই। আমাদের প্রতিটি বাংলাদেশের গ্রামে ইউনিয়নে ওয়ার্ডে উপজেলায় পৌরসভায় প্রত্যেকটি জায়গায় আমাদের কমিটিগুলো আছে। আমরা তো চেষ্টা করতে পারি যেখানে যেখানে ময়লা আছে আবর্জনা আছে এগুলোকে সুন্দরভাবে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে পরিষ্কার করে গড়ে তুলি। আমরা এই কাজটিও করতে পারি।

দলের ভাবমূর্তি রক্ষায় তারেক রহমান বলেন, শেষ যে আহ্বানটি আপনাদের কাছে করব সেই আহ্বানটি হচ্ছে আজকের এই ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসুন আমরা প্রত্যেকে সতর্ক হই জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী সমগ্র বাংলাদেশে সতর্ক হই, যাতে আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যেন এম কাজ করতে না পারে, যে কাজে মানুষের কষ্ট হয়।’

শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে বিকাল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সভা শুরু হয়।

আলোচনার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রথমে জাতীয় সংগীত এবং পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দিবসটি পালনে গত মঙ্গলবার থেকে পাঁচদিনের কেন্দ্রীয় কর্মসূচি নেয় দলটি। এর মধ্যে আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃকিত অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান

আপডেট সময় ০৭:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬