সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটের মাটিতে আজ সোমবার ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। বড় জয়ের পর বোলারদের আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক।

সোহান বলছিলেন, ‘দেখুন, আমি টসের সময় বলেছিলাম আমার কাছে মনে হয় সঠিক চ্যানেলে শুরু করাটা গুরুত্বপূর্ণ। খালেদ এবং শরিফুল প্রথম বল থেকেই একদম সঠিক চ্যানেলে বোলিং করেছে।’

‘আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম ওইভাবে করার চেষ্টা করেছি। উইকেট অবশ্যই অনেক ভালো ছিল কিন্তু প্রথম ৫-৬ ওভারে আমার কাছে মনে হয় একটু ময়েশ্চার ছিল, ওইটা কাজে লাগাতে পেরেছি আমরা ভালো মতো।’-যোগ করেন তিনি।

তবে দল হিসেবে খেলেই ভালো করেছে বাংলাদেশ। সোহান বলেন, ‘আমার মনে হয় দল হিসেবে খেলাটা…(গুরুত্বপূর্ণ)। সবসময় যেটা বলে এসেছি বোলিং ইউনিট অবশ্যই কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সবমিলিয়ে যদি বলেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—আমরা যেহেতু ৭ উইকেটে জিতেছি, দল হিসেবে আমরা ভালো করতে পেরেছি। আজকে যে ভুলগুলো ছিল পরের ম্যাচে যেন আরও গুছিয়ে উঠতে পারি এবং অবশ্যই চেষ্টা করব যাতে দল হিসেবে খেলতে পারি।’

‘গতকালও আমি বলেছি আমরা এখানে শিখতে আসিনি, আমরা ম্যাচ জিততে এসেছি। এবং ম্যাচ জেতার যতটুুকু এফোর্ট দেয়া লাগবে—অবশ্যই খেলায় হার-জিত থাকবে। একই সঙ্গে ম্যাচ জেতার মানসিকতা নিয়ে আমরা সবসময় মাঠে আসতে চাই।’-যোগ করেন তিনি।

জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সোহান, ‘ওদের ব্যাটিং লাইনআপ যদি দেখেন ওদের দলে কিন্তু দুই-তিনটা অলরাউন্ডার আছে। দল হিসেবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় পরের ম্যাচে ওরা আরও শক্তিশালী হয়ে আসবে।’

‘অবশ্যই, যেটা বললাম আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি। আসলে যেভাবে শুরু করেছি—এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা ওই দলের দিকে থাকে। অবশ্যই, আমরা চাইবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি।’-যোগ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল

আপডেট সময় ০৮:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫