সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বায়ার্ন মিউনিখ মাঠে না নেমেও চ্যাম্পিয়ন

জার্মান বুন্দেসলিগায় গতকাল রোববারের আগে বায়ার লেভারকুসেনের হাতে ছিল লিগের আর ৩ ম্যাচ। শিরোপার আশা জিইয়ে রাখতে তাদের সবগুলো ম্যাচেই জিততে হতো। তবে তিন ম্যাচের প্রথমটির ফলাফলেই সব আশা শেষ হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

রোববার ফ্রাইবার্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেন। এতে মাঠে না নেমেও চ্যাম্পিয়ন হয়ে গেছে টেবিলটপার বায়ার্ন মিউনিখ। এটি তাদের ৩৪তম লিগ শিরোপা।

বায়ার্নের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে স্বপ্নপূরণ হয়েছে হ্যারি কেইনের। ইংলিশ এই ফরোয়ার্ডের কাছে এসে ধরা দিয়েছে অধরা শিরোপা।

ক্যারিয়ারের দীর্ঘ সময় টটেনহ্যামে কাটানো এক তারকার ক্লাব ও জাতীয় দল পর্যায়ে কিছু ব্যক্তিগত সাফল্য থাকলেও ছিল না কোনো দলগত সাফল্য। অবশেষে দলগত সাফল্য অর্জনের স্বপ্নও পূরণ হলো তার।

কেইন ক্যারিয়ারের প্রথম দলগত সাফল্য অর্জনের উদযাপনটা করতে পারতেন শনিবারই। আরবি লাইপজিগের বিপক্ষে ওই ম্যাচে তার দল বায়ার্ন মিউনিখ ৯৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল। সাসপেনশনের কারণে ওই ম্যাচ গ্যালারিতে বসে দেখছিলেন কেইন। পরে দলের লিড দেখে ডাগআউটে নেমে এসেছিলেন। উদযাপনের জন্যও ছিলেন প্রস্তুত। কিন্তু শেষ মুহূর্তে গোল করে বসেন লাইপজিগের ইউসুফ পুলসেন।

এতে ম্যাচে ৩-৩ সমতা আসে। পরে আর গোল করতে না পারায় শিরোপার অপেক্ষা বাড়ে বায়ার্নের। তবে সেই অপেক্ষা একদিনের বেশি হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ার্ন মিউনিখ মাঠে না নেমেও চ্যাম্পিয়ন

আপডেট সময় ০১:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫