ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন

পাঠক নেই আছে মানুষের বসবাস— বছর পার হতেই পাচ্ছে সরকারি অনুদান!

মোঃ রুবেল হোসেন বাউফল উপজেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক যুগ ধরে কার্যত অকার্যকর আটটি বেসরকারি পাঠাগার নিয়মিতভাবে সরকারি অনুদান পাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো পেয়েছে বাৎসরিক ৩৫ হাজার থেকে ৫৬ হাজার টাকা করে অনুদান।
অথচ এসব পাঠাগারে বই নেই, পাঠক নেই, এমনকি দুই একটির কোনো পাঠকক্ষও নেই। দৈনিক আমাদের মাতৃভূমি সরেজমিন অনুসন্ধানে উঠে আসে এই চমকপ্রদ তথ্য।
নামসর্বস্ব এসব পাঠাগারের অস্তিত্ব খুঁজে পেতেই হাঁসফাঁস অবস্থা। প্রায় দুই সপ্তাহ ঘুরে পাওয়া যায় পাঠাগারের অস্তিত্ব। অধিকাংশ পাঠাগারের নেই কোনো সাইনবোর্ড, বই, পাঠক বা রেজিস্ট্রার। তাদের নেই কাঠামোগত পাঠকক্ষ বা আসবাবপত্রও। কোথাও আবার পাঠকক্ষে আছে মানুষের বসবাস, নেই পাঠের যায়গা। তাও যে কয়টিতে বইয়ের হদিস মিললো, সেগুলোর ভেতরে ধুলোর আস্তরণ। এভাবেও চললেও দেখভালে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ।
স্থানীয়রা বলছেন, এলাকার বাসিন্দাদের কেউই জানেনি না, তাদের এলাকায় পাঠাগার আছে। এসব পাঠাগার যারা পরিচালনা করছেন তারা বলছেন- পাঠক, রেজিস্ট্রার, বইসহ তাদের সবকিছুই আছে। তবে বর্তমানে সেগুলা একটু দূরে, তাই পরে দেখাবেন। কেউ কেউ বললেন, সবকিছু হারিয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত একমাত্র পাঠাগারও একই পরিণতির শিকার।
সরেজমিন দেখা যায়, বাউফল পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠের পাশে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত একমাত্র পাঠাগার বন্ধ অবস্থায় পরে আছে দুইযুগ। পুরাতন ভবনটি পরিত্যক্ত হলে বন্ধ হয় কার্যক্রম।
পরে ২০১২ সাল থেকে শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল পাঠাগারটি পুনরায় চালুর দাবিতে আন্দোলন শুরু করলে একটি ভবন নির্মাণ করা হয়। পাঁচ বছর আগে ভবন নির্মাণ হলেও পরে পরে ধ্বংস হচ্ছে নতুন ভবনটিও। তবে এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম।
স্থানীয়দের মতে, পাঠাগারের অভাবে বাউফলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিশোর অপরাধ বাড়ছে, শিশু-কিশোরদের মেধা বিকাশে বাধা তৈরি হচ্ছে।
তবে, এতে থেমে নেই অনিয়ম। নিয়মিত সরকারি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দীন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গুরুত্ব বিবেচনা করে নতুন ভবনে পাঠাগার কার্যক্রম চালুর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন

পাঠক নেই আছে মানুষের বসবাস— বছর পার হতেই পাচ্ছে সরকারি অনুদান!

আপডেট সময় ০৩:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫