নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোলঘেঁষে বয়ে যাওয়া মারীখালি নদী যেন ডাস্টবিনে পরিণত হয়েছে। যে যেভাবে পারছে তাদের উচ্ছিষ্ট ময়লা-আবর্জনা সরাসরি নদীতে ফেলছে। এতে সৌন্দর্য হারানোর পাশাপাশি দূষিত হচ্ছে পানি ও পরিবেশ।
দেখা যায়, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের কোলঘেঁষে বয়ে যাওয়া ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের মারীখালি নদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মারীখালী ব্রিজের নীচে বয়ে যাওয়া মারীখালি নদীটি আজ ধ্বংসের মুখে।
মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব পশ্চিম পাশের কাঁচাবাজারের সকল বজ্র ও উচ্ছিষ্ট ফেলা হচ্ছে এ নদীতে।
শুধু তাই নয় আশপাশের আবাসিক এলাকার জমানো ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এ নদীতে। ফেলা হচ্ছে শহরের গোটা ড্রেনেজ ব্যবস্থার বজ্রযুক্ত পানি।
স্থানীয় সচেতন মহল বলেন, একসময় সোনারগাঁওয়ে অনেক নদী-খাল ছিল। কালের পরিক্রমায় তা হারিয়ে যাচ্ছে।
এখন যদি মারীখালি নদীও যে যার মতো ব্যবহার করে নষ্ট করে ফেলে তা অদূর ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। নির্দিষ্ট কোন ময়লা ফেলার জায়গা না থাকায় কাঁচাবাজার আবাসিক এলাকার যত ময়লা আবর্জনা সব নদীর তীরে ও নদীতে ফেলা হয়। এ ব্যাপারে নদী রক্ষা ও পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন মহল।
সোনারগাঁ প্রতিনিধি 





















