ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন

পটুয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ, লাউকাঠি নদীতে অবমুক্ত

পটুয়াখালী সদরের ইটবাড়িয়া এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের ইটবাড়িয়ার দূর্গাপুর ২২ নং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ১ কোটি ৫৬ লক্ষ ৮০ হাজার পিচ গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

এ জব্দকৃত চিংড়ি রেণু পটুয়াখালী সদর মৎস্য কর্মকর্তা অনুপ কুমার দাস এর উপস্থিতিতে লাঊকাঠি নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ট্রাক, চালক ও ২ জন হেল্পারকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় অবৈধ মৎস্য আহরণ, পাচার ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অনুপ কুমার দাস জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন

পটুয়াখালীতে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ, লাউকাঠি নদীতে অবমুক্ত

আপডেট সময় ০৩:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫