ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন

ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক ও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মতিনের গ্রামের বাড়ি রংপুর জেলার কিশোরগঞ্জ থানায়। তিনি ওই এলাকার মাস্টারপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী। সকালে লেগুনায় করে ক্যাম্পাসে যাওয়ার সময় দেখি ফকিরাপুল মোড়ে একটি প্রাইভেটকার ওই রিকশা চালককে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
এই ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও চালককে ট্রাফিক পুলিশ আটক করেছে বলেও জানান ওই শিক্ষার্থী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন

ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

আপডেট সময় ০২:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫