সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

গ্র্যান্ডমাস্টার রাজীবের দলের হারের পর ড্র

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে তিতাস ক্লাব পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। আট পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাব দ্বিতীয় স্থানে রয়েছে। সাত পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল, স্পোর্টস বাংলা ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছে।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ইংল্যান্ড থেকে এসে দাবা লিগ খেলছেন। রাজীবের দল মানহা’স ক্যাসেল গতকাল লিওনাইন চেস ক্লাবের বিপক্ষে হেরেছিল। আজ স্পোর্টস বাংলার বিপক্ষে ড্র করেছে মানহা’স। দুই দিন রাজীবের দল পয়েন্ট হারালেও তিনি অবশ্য তার বোর্ডে জিতেছেন ঠিকই।

ম্যানহা’স ক্যাসেল ২-২ গেম পয়েন্টে স্পোর্টস বাংলার সাথে ড্র করে। স্পোর্টস বাংলার ফিদে সুব্রত বিশ্বাস ও স্বর্নাভো চৌধুরী যথাক্রমে মানহা’স ক্যাসেলের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার সাহিব সিং ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে পরাজিত করেন। ম্যানহা’স ক্যাসেলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অদিত্য দিনগ্রা স্পোটর্স বাংলার অয়ন রহমান ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবাকে পরাজিত করেন।

পঞ্চম রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৩-১ গেম পয়েন্ট বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্ত, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ যথাক্রমে বাংলাদেশ পুলিশের সরদার রোকনুজ্জামান, মোঃ আসাদুজ্জামান ও মোঃ রাজু আহমেদকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের মোঃ আনিসুর রহমান তিতাস ক্লাবের ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন।

লিওনাইন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গ্র্যান্ডমাস্টার রাজীবের দলের হারের পর ড্র

আপডেট সময় ০৪:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫