ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মিরসরাইয়ে ব্রোকলি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

দেখতে ফুলকপির মত হলেও মূলত পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ব্রোকলি। এটি চাষাবাদের খরচ খুবই কম, এতে রয়েছে শরীরের জন্য প্রচুর উপকারীতা। তাই পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রোকলি চাষে চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকদের আগ্রহ বাড়ছে। এবছর এসএসিপি প্রকল্প কর্তৃক গ্রীণ ক্রাউন জাতের ব্রোকলি পুরো উপজেলায় ৩টি প্রদর্শনী নিয়ে দুই একর জমিতে আবাদ হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শতক জমিতে কৃষি অফিসের দেয়া প্রদর্শনিতে ব্রোকলি চাষকরে সফলতার মুখ দেখছেন কৃষক মোহাম্মদ মামুন। তিনি উপজেলার দক্ষিণ মিঠালার পূর্ব মলিয়াইশ এলাকার জয়নাল আবেদীনের পুত্র।

সারেজমিনে দেখা যায়, চলতি মৌসুমে কৃষক মামুন নিজের চাষাবাদের প্রায় ৫০ শতক জমিতে ১৫’শ ব্রোকলি চারা চাষ করে ব্যাপক সাফল্য পান। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। এতে কোন কোন ব্রোকলির ওজন হয়েছে ৭০০-৮০০ গ্রাম। এসব ব্রোকলি বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা ধরে। সাইজ অনুযায়ী দামের পরিবর্তন হয়।

কৃষক মামুনের বাবা জয়নুল আবেদীন বলেন, ব্রোকলি চাষে উপজেলা কৃষি অফিসরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বিক্রির দামটা যদি আরও বেশি পেতাম তবে আরও লাভবান হতে পারতাম।

কৃষক মোহাম্মদ মামুন জানান, গত বছর নিজেদের খাওয়া জন্য অল্পকিছু জায়গায় ব্রোকলি চাষ করেছিলাম। এতে আমার খুব ভালো ফলন হওয়ায় বানিজ্যিক ভাবে চাষাবাদের পরিকল্পনা করি। পরে উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী পেয়ে ৫০ শতক জমিতে চাষাবাদ করি। ফলন ভালো হয়েছে। এতে সর্বমোট খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। আশকরি ৪০-৫০ হাজার টাকা বিক্রি করতে পারবো।

তিনি আরও বলেন, ব্রোকলির সাথে এখনকার মানুষ তেমন পরিচিত নয়। এতে অনেক সময় ক্রেতারা কিনতে আগ্রহী হয় না, তবে ভিন্ন হচ্ছে যারা ব্রোকলি সম্পর্কে জানে তারা দেখা যায় বিক্রির নির্ধারিত দাম থেকে বেশি দিয়ে কিনে নেয়। সাধারণ মানুষ ব্রোকলির সাথে পরিচিত হলে আরও অনেক ভালো দামে বিক্রি করে দিগুণ লাভ করা সম্ভব। তিনি ব্রোকলির পাশাপাশি বাঁধাকপি, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করেছেন।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, ব্রোকলি একটি পুষ্টিকর সবজি। এতে এন্টি ক্যান্সার উপাদান রয়েছেসহ বিভিন্ন ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

তিনি আরও বলেন, যেহেতু ব্রোকলি এখনও অনেকেই চিনে না, তারপরও এটার মোটামুটি চাহিদা রয়েছে। আমরা চেষ্টা করছি এটি চাষাবাদের পাশাপাশি বাজারজাত করন এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা মাঠ দিবস করছি। সেখানে এটা কেন খাবে, উপকারীতাসহ নানা বিষয়ে জনসম্মুখে আলোচনা করছি। আশাকরি আগামী বছর এর চাষাবাদের পরিমাণ আরও বাড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মিরসরাইয়ে ব্রোকলি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

আপডেট সময় ০৫:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫