ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ রোগীকে হত্যা, জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ ফিফা থেকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার নিয়ে দেশে ফিরছে মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ খাতে ‘ঐতিহাসিক’ অংশীদারত্বের আহ্বান মোদির সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে, অস্বস্তিতে এমবাপ্পে? অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

চুনারুঘাটে টিউবওয়েলের পানি শুকিয়ে যাওয়ায় পানিশূন্যতা: জনজীবন বিপর্যস্ত

  • মোঃ মাসুদ আলম
  • আপডেট সময় ০২:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নদী নালা খাল বিল শুকিয়ে গেছে। এছাড়া পানি উঠছে না টিউবয়েলে। এমনকি কোন কোন গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর বেশি নিচে নেমে যাওয়ায় পাম্পের মাধ্যমেও পানি তোলা সম্ভব হচ্ছে না। নদী নালা খাল বিল শুকিয়ে যাওয়ায় বোরো জমিতে সেচের জন্য তোলা হচ্ছে ভুগর্ভস্থ পানি। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৩ হাজার ৩৬৮টি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। যার মধ্যে ৩ হাজারের অধিক প্রকল্পে পানি উঠছে মাটির নিচ থেকে। স্থানীয়রা বলেন, বিভিন্ন হাওরে গ্রামের কৃষি জমিতে বসানো শক্তিশালী সেচ প্রকল্পগুলো ভুগর্ভস্থ পানি টেনে নিচ্ছে। যে কারণে গ্রামের নলকুপগুলোতে পানি ওঠছে না। চুনারুঘাট উপজেলার হরিহরপুর গ্রামের নুরুল ইসলাম বলেন, আমাদের এলাকায় খোয়াই নদী থাকার সত্বেও গ্রামের চারপাশে অনেকগুলো সেচপ্রকল্প বসানো হয়েছে। এগুলো মাটির নিচ থেকে পানি টেনে নেয়ায় গ্রামের টিউবওয়েল গুলোতে পানি উঠছে না। চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের জসিম উদ্দিন বলেন, গ্রামের কোন টিউবওয়েলেই পানি ওঠে না। কয়েক বছর পর হয়তো আর পানিই মিলত না। এ বিষয়ে দৈনিক আমাদের মাতৃভূমি প্রতিনিধি মুঠো ফোনে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, চুনারুঘাট তো এমনিতেই উঁচু এলাকা লেয়ার নিচে নেমে যায় এজন্য পানির সমস্যা, যারা টিউবয়েল বসাচ্ছে তারা যে লেয়ারে পানি পাওয়া যায় সেই লেয়ারে বসালেই হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ রোগীকে হত্যা, জার্মান চিকিৎসকের যাবজ্জীবন কারাদণ্ড

চুনারুঘাটে টিউবওয়েলের পানি শুকিয়ে যাওয়ায় পানিশূন্যতা: জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় ০২:৩৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫