ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

শ্বশুরবাড়িতে শখ করে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুবক

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়িতে শখ করে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জামাতা প্রবাসী ফজলুল হক (৪৫)। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে।

ফজলুল হক উপজেলার কুতুবপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে সৌদি আরবে ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, ফজলুল হক উপজেলার বড়চওনা গ্রামে তার শ্বশুরবাড়িতে বৃহস্পতিবার দুপুরে পাশের একটি পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামসুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই প্রবাসীর মৃত্যু হয়েছে।

প্রবাসী মৃত ফজলুল হকের বড় ভাই আরিফুল ইসলাম বলেন, তার ছোট ভাই দুই মাসের ছুটিতে এসেছিলেন। আগামী ২৪ ডিসেম্বর ছুটি শেষে বিদেশ যাওয়ার কথা ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

শ্বশুরবাড়িতে শখ করে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুবক

আপডেট সময় ০৯:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪