সংবাদ শিরোনাম ::
উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন বড়লেখার সাবাজপুর চা বাগানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, ঘুমন্ত স্কুলছাত্রী নিহত

উত্তরাসহ সারাদেশের ৩৮ সাবরেজিস্ট্রার বদলি

জমি রেজিস্ট্রি করার সময় জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে উত্তরার সাবরেজিস্ট্রার মো. লুৎফর রহমান মোল্লার বিরুদ্ধে। আগে সাতক্ষীরা সদরে কর্মরত থাকাকালে কারাভোগও করেছেন তিনি। এবার লুৎফর রহমানসহ সারাদেশের ৩৮ সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ০৫ ডিসেম্বরের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধি মোতাবেক বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে।

উত্তরার সাবরেজিস্ট্রার মো. লুৎফর রহমান মোল্লাকে নীলফামারীর জলঢাকায় বদলি করা হয়েছে।

লুৎফর রহমান মোল্লা ২০০৯ সালের ৭ ডিসেম্বর মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে সাবরেজিস্ট্রার পদে যোগদান করেন। মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী হিসেবে এ সংক্রান্ত মামলায় আদালয়ের রায়ে তিনিসহ ১৮৯ জন সাবরেজিস্ট্রার পদে চাকরিতে প্রবেশ করেছেন। তবে জন্ম সাল অনুযায়ী যুদ্ধের সময় লুৎফর রহমান মোল্লার বয়স ছিল মাত্র পাঁচ বছর। তার জন্ম ১৯৬৬ সালের ১ জানুয়ারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উত্তরাসহ সারাদেশের ৩৮ সাবরেজিস্ট্রার বদলি

আপডেট সময় ০৮:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪