ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করেছেন: ইশরাক

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তাঁর বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

তিনি আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।

এরপর বিতর্কিত এ বক্তব্য প্রত্যাহার করে বুধবার দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তাঁর বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলে দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করেছেন: ইশরাক

আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬