সংবাদ শিরোনাম ::
বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

গোয়ালিয়রেও কঠোর নিরাপত্তা

গোয়ালিয়র শহর থেকে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। তবে ৮ কিলোমিটার যেতেই আপনার পথ আটকে দিতে পারেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্যই এমন উপক্ষেপ নিয়েছে তারা।

তার ওপর ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ঘিরে বনধের ডাক দিয়েছে স্থানীয় হিন্দু মহাসভা। সবকিছু মিলিয়ে কঠোর অবস্থায় এখানকার পুলিশ সদস্যরাও।

স্টেডিয়ামে আসার পথে দুই কিলোমিটার দূরে থাকতেই পথে দেখা মিলল পুলিশের চেকপোস্ট। প্রতিটি গাড়িই ভালোভাবে চেক করেই ছাড়েন তারা। বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের দেখে পরিচয় দেখতে চাইলেন তারা।

এক কর্মকর্তা বললেন, ‘দয়া করে আপনাদের পরিচয়পত্রটা দেখাবেন।’ সাংবাদিক বলার পর তাদের উত্তর, ‘সাংবাদিক হলেও আমাদের কার্ডটা দেখতে হবে।’

শুধু তাই নয়, স্টেডিয়ামের গেট থেকে শুরু করে মাঠের চারপাশেও দেখা মিলল কয়েকশ পুলিশের অবস্থান। মূলত নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতেই তাদের এমন ব্যবস্থা। স্টেডিয়ামের গেটেও সবাইর পরিচয়পত্র চেক করতে দেখা গেল তাদের।

১৪ বছর পর গোয়ালিয়রে হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালের পর এখানে হয়নি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ। অথচ ১০ কিলোমিটারের মতো কাছাকাছি দূরত্বে আছে দুটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রথমবার পা পড়তে যাচ্ছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। বাংলাদেশ ম্যাচ দিয়েই যার হচ্ছে শুরু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেট নয়, এটি প্রচারণার দলিল

গোয়ালিয়রেও কঠোর নিরাপত্তা

আপডেট সময় ০২:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪