ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অ্যান্ড্রয়েড ১৪ ফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ

বেশ কিছু চমকপ্রদ তথ্য সামলে এলো অ্যান্ড্রয়েড ১৪ নিয়ে। গুগল প্ল্যাটফর্ম ও ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার টুইটারে ঘোষণা করেছেন, গুগল অ্যান্ড্রয়েড-১৪ ফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ থাকছে। প্রকৌশলীরা এ নিয়ে কাজ করছে।

ধারণা করা হচ্ছে, ২০২৩ এর মে মাসে গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এর ডেভেলপার প্রিভিউ বিল্ড ফেব্রুয়ারিতে এবং বেটা বিল্ড এপ্রিলে মুক্তি পেতে পারে।

তবে পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড-১৪-এর মুক্তি হতে হতে আগস্ট মাস লেগে যেতে পারে, এমনই ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। জানা গেছে, অ্যান্ড্রয়েড-১৪ ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ করতে সক্ষম হবেন। এরফলে  প্রত্যন্ত এলাকাতেও নেটওয়ার্ক সংযোগ থাকবে।

এই নেটওয়ার্কটি ডাটা প্রসেস করতে পারবে প্রতি সেলুলার জোনে প্রায় ২ এমবিপিএস (মেগাবাইট-পার-সেকেন্ড) থেকে ৪ এমবিপিএস হবে। এটি বেশ ধীর গতির হলেও কয়েক হাজার টেক্সট আদান-প্রদান করা সম্ভব। এই নেটওয়ার্ক ব্যান্ডউইথ প্রত্যন্ত অঞ্চলসহ পৃথিবীর যেকোনো স্থানে ১ থেকে ২ হাজার ভয়েস কলের জন্য যথেষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এমএমএসসহ (ছবি/ভিডিও ম্যাসেজ) যে কোনো টেক্সটিং, ভয়েস কল করতে এবং মোবাইল ডাটা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের আগের সংস্করণটিকে আপগ্রেড করলেই এই নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে নাকি একদম নতুন অ্যান্ড্রয়েড-১৪ ফোন কিনতে হবে সে ব্যাপারটি এখনো নিশ্চিত নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অ্যান্ড্রয়েড ১৪ ফোনে থাকবে স্যাটেলাইট সংযোগ

আপডেট সময় ০৬:৪৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২