ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লায় ভারতে পাচারকালে ৮৫০ কেজি ইলিশ জব্দ

অবৈধভাবে ভারতে পাচারের সময় আবারও কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লায় গত পাঁচ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো ইলিশ জব্দের ঘটনা।

রবিবার বিকাল ৫টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব ইলিশ জব্দ করা হয় বলে জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন।

তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে ৩৫টি বাক্সে ইলিশগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা ৮৫০ কেজি ইলিশের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫২ হাজার টাকা। ইলিশগুলো নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মনোরা সীমান্ত এলাকা থেকে ৪৪০ কেজি ইলিশ জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শশীদল বিওপির একটি টহল দল।

তারও আগে বুধবার দুপুরে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুর সীমান্ত এলাকা থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন খাড়েরা বিওপির সদস্যরা। তবে ইলিশ পাচারের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লায় ভারতে পাচারকালে ৮৫০ কেজি ইলিশ জব্দ

আপডেট সময় ০২:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪