ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

রোহিঙ্গাদের সহায়তা তহবিল আরও বাড়ানোর আহ্বান

গত সাত বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য উদারতা এবং সমর্থন দিয়ে যাচ্ছে। বিশ্বের অন্য দেশগুলোকেও আগের মতো প্রয়োজনীয় তহবিল নিয়ে এ সংকটকালীন তাদের পাশে থাকা প্রয়োজন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কারিতাস ইন্টারন্যাশনালিজের সেক্রেটারি জেনারেল অ্যালিস্টার ডাটন কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি রোহিঙ্গাদের জন্য শক্তিশালী মানবিক অবস্থান এবং চলমান সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং বিশ্ববাসীকে তাদের জন্য আরও সহায়তার আহবান জানান।

অ্যালিস্টার ডাটন সফরের সময় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন, ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও এনজিও প্লাটফরম প্রতিনিধিদের সঙ্গে এবং কার্ডিনাল ও ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ বিষয়ে ক্যাম্পের কর্মী এবং জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) সঙ্গে কথা বলেন।

অ্যালিস্টার ডাটন বলেন, গত সাত বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য যে উদারতা দেখিয়েছে এবং যেভাবে সমর্থন দিয়েছে, তাতে আমি গভীরভাবে অনুপ্রাণিত। এই রোহিঙ্গা পরিবারগুলোর জন্য আমাদের মনোযোগ, সহায়তা, ভালোবাসা এবং প্রার্থনা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। সম্মিলিতভাবে মানবতার জন্য সবার কাছে এ আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আলো ডি রোজারিও, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, কর্মসূচি পরিচালক দাউদ জীবন দাস ও পরিচালক (অর্থ প্রশাসন) সুভাষ দাস প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

রোহিঙ্গাদের সহায়তা তহবিল আরও বাড়ানোর আহ্বান

আপডেট সময় ১২:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪