সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

যে কারণে কমল ইসির বরাদ্দ

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ২২৯ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ১ হাজার ২২৯ কোটি ৮৩ লাখ টাকা প্রস্তাব করছি।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য বাজেট ছিল ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কারণে সংশোধিত বাজেটে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৬৯ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা।

নতুন অর্থবছরে বড় ধরনের নির্বাচন না থাকার কারণে এবার ইসির বাজেট কম বলে জানা গেছে।

২০২৪-২৫ অর্থবছরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- দুটি সিটি করপোরেশন, চারটি পৌরসভা, ১০টি উপজেলা, ১০টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন; কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন; ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম; পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ; স্মার্টকার্ড বিতরণ; শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও এনআইডি বিতরণ; এনআইডি সিস্টেমের (সিএমএস, বিভিআরএস, এএফআইএস, স্মার্টকার্ড প্রিন্টিং সফটওয়্যার) অডিট (আইএসও/সমপর্যায়ের) ও ডকুমেন্টেশন; এনআইডি মিনি আর্কাইভ/লাইব্রেরি স্থাপন; কুমিল্লায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় তথা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনে ফাংশনাল ডিআরএস (ডিজাস্টার রিকভারি সাইট) স্থাপন; এনআইডি সিস্টেমকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিসিআই) বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর কমন প্লাটফর্মে সংযুক্তির জন্য প্রয়োজনীয় সাইবার সেন্সর সিস্টেম স্থাপন; এনআইডির তথ্য যাচাই ও শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা; ইসির প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

যে কারণে কমল ইসির বরাদ্দ

আপডেট সময় ০৯:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪