ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে যা জানালেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান গত বছরের ৯ মে দাঙ্গার ঘটনায় ক্ষমা চাওয়ার জন্য সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান করেছেন। এছাড়া তাকে গ্রেফতারের পরপরই গত বছর দেশটিতে যে সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল তা থেকেও তার দলকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি।

বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক কথোপকথনের সময় এসব কথা বলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। ইমরান বলেন, আমি কেন ক্ষমা চাইব, এটা আমার কাছ থেকে চাওয়া উচিত।

আদিয়ালা কারাগারে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় আদালতের কার্যক্রম শেষে ৯ মে সহিংস বিক্ষোভের জন্য তিনি ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হলে, ইমরান খান নেতিবাচকভাবে উত্তর দেন।

তিনি বলেন, সহিংস সেই বিক্ষোভের সেই সময়ে তিনি আটক ছিলেন এবং সেই প্রতিবাদ সম্পর্কে তিনি কোনোভোবেই অবগত ছিলেন না।

সুপ্রিমকোর্টের যে রায়ের পর ক্ষমতায় ফেরার আশা পিটিআইয়ের

প্রসঙ্গত, একদিন আগেই পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) মহাপরিচালক গত বছরের ৯ মে বিক্ষোভের জন্য দলীয় নেতৃত্ব প্রকাশ্যে ক্ষমা না চাইলে পিটিআইয়ের সাথে সংলাপের সম্ভাবনা বাতিল করে দেন।

আর এর জবাবেই ইমরান এসব কথা বলেন। ইমরান খান আরও বলেছেন, সামরিক বাহিনী যদি সংলাপে আগ্রহী না হয় তবে পিটিআইও তা করতে চাইবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে যা জানালেন ইমরান খান

আপডেট সময় ০৫:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪