ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের

গাজায় একটি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।

পেন্টাগনের দুই কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মোট চার কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পলিটিকো নিউজ। খবর আনাদোলু এজেন্সির।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পরিকল্পনায় এখনই গাজায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। বরং পেন্টাগন একটি বহুজাতিক বা ফিলিস্তিনি শান্তিরক্ষা মিশনের সম্ভাবনার দিকে নজর দিচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা আলোচনার কথা স্বীকার করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, ‘সঙ্কট কেটে গেলে গাজায় অন্তর্বর্তীকালীন শাসন ও নিরাপত্তা কাঠামোর জন্য আমরা বিভিন্ন পরিস্থিতিতে অংশীদারদের সঙ্গে কাজ করছি। ‘

চার কর্মকর্তা পলিটিকোকে আরও বলেন, শান্তিরক্ষা বাহিনী গঠনের প্রাথমিক এই আলোচনায় পেন্টাগন ছাড়াও হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি অন্যান্য দেশের সরকারি প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।

পেন্টাগনের দুই কর্মকর্তা জানান, প্রাথমিক পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিরক্ষা বিভাগের বিদেশি নিরাপত্তা বাহিনীকে অর্থায়ন করা।

অন্য এক কর্মকর্তা বলেছেন, এই অর্থ পুনর্গঠন, মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া

গাজায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের

আপডেট সময় ০৩:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪