ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

এক বছরের মাথায় ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে এক বছরের বেশি কিছু সময়ের মাথায় পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বৃহস্পতিবার তার পদত্যাগের বিষয়টির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

বুধবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈঠকের পর সরকার এক বিবৃতিতে বলেছে, তিনি দলীয় নিয়ম ভঙ্গ করেছেন এবং দলের সুনামকে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

বিবিসি বলছে, ভো ভ্যান থুং তার নিজ প্রদেশে দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িত থাকার কারণে পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে। দুর্নীতির কারণে পদত্যাগে বাধ্য হওয়া অন্য একজন প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হতে গত বছর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

মূলত ভিয়েতনামের ক্ষমতাসীন দলের নেতৃত্ব দুর্নীতিকে একটি সমস্যা হিসেবে অগ্রাধিকার দিয়েছে এবং সমাধান করা প্রয়োজন বলে তারা মনে করছে। ভিয়েতনামের নেতৃত্বের পরিবর্তন সাধারণত সাবধানে পরিকল্পিত এবং নিয়ন্ত্রিতভাবে করা হয়।

সুতরাং মাত্র এক বছরের মধ্যে দুজন প্রেসিডেন্টকে হারানো এবং উভয়ই দুর্নীতি কেলেঙ্কারির কারণে পদত্যাগ করার বিষয়টি এটিই দেখায় যে, দেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে দুর্নীতি মোকাবিলা করা কমিউনিস্ট পার্টির জন্য কঠিন হয়ে যাচ্ছে।

ভিয়েতনাম দীর্ঘদিন থেকে স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিবর্তনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক এই তৎপরতাকে রাজনৈতিক অঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে অভিযান হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে এসব তৎপরতায় পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু থ্রংয়ের একচ্ছত্র ক্ষমতার লক্ষণই প্রকট হয়ে দেখা দিচ্ছে। গত জানুয়ারি মাসেই থুঅংয়ের পূর্বসূরি নগুয়েন শন ফুককে হঠাৎ করে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।

ভিয়েতনামের শীর্ষ বেশ কিছু ব্যবসায়ীরর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে বিচার চলছে এবং এদের মধ্যে একজন সাড়ে ১২ বিলিয়ন ডলারের বন্ড কেলেঙ্কারির জন্য মৃত্যুদণ্ডের মুখোমুখিও হতে পারেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এক বছরের মাথায় ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট সময় ০১:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪