ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ভোট কেনাবেচা হয়নি: আচাকজাই

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।

নির্বাচনে জারদারি ২৫৫ ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে তার বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। গতকালের নির্বাচনে তিনি পেয়েছেন ১১৯ ভোট।

তবে প্রেসিডেন্ট পদে হেরে গিয়েও নির্বাচনি প্রক্রিয়ার প্রশংসা করেছেন আচাকজাই। তাকে যেসব সংসদ সদস্য ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নির্বাচনের পর সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে আচাকজাই বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ভোট কেনাবেচা হয়নি। নির্বাচন চমৎকার পরিবেশে হয়েছে। আমি আমার প্রার্থিতা সমর্থন করার জন্য পিটিআইয়ের কাছে কৃতজ্ঞ। ‘

তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে অনন্য কিছু ঘটেছে। আগে সংসদ সদস্যদের পণ্য হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এখন একটি পরিবর্তন এসেছে, যা একটি ইতিবাচক উন্নয়ন হিসেবে বিবেচনা করা যেতে পারে। ‘

পিটিআই সমর্থিত প্রার্থী আরও বলেন, ‘কিছু মানুষ বিশ্বাস করে, পাকিস্তানে সব কিছু কেনাবেচা করা যায়, কিন্তু এখনো এমন কিছু মানুষ আছে, যারা এ ধারণার বিরোধিতা করে। আর তাদের মধ্যে একজন হতে পেরে আমি কৃতজ্ঞ। ‘

কিছু সংসদ সদস্য তাদের দলীয় নেতাদের নির্দেশের কারণে তাকে ভোট দিতে পারেননি বলেও উল্লেখ করেছেন আচাকজাই। বলেছেন, ‘একজন তরুণ সংসদ সদস্যকে সতর্কতা জারি করা সত্ত্বেও তিনি আমাকে ভোট দিয়েছেন। ‘

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ভোট কেনাবেচা হয়নি: আচাকজাই

আপডেট সময় ০৩:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪