সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম ব্যবহার করতে টাকা লাগবে?

বছরের শুরু থেকেই আর্থিক সংকটের মুখে মেটা মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। সেই আর্থিক সংকটের মোকাবিলা করতে মেটা তার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য কয়েকটি ‘পেইড’ ফিচার্স আনছে। সহজ করে বলতে গেলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের নির্দিষ্ট কয়েকটি ফিচার ব্যবহার করতে চাইলে গুণতে হবে টাকা।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তার কর্মচারীদের কাছে একটি ইন্টার্নাল নোটিশ পাঠিয়েছে। তাতে অনুমান করা যাচ্ছে ফিচারগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেটা। যদিও এ নিয়ে মেটা সিইও মার্ক ‍জুকারবার্গ আগেই ইঙ্গিত দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, মেটার পেইড ফিচার কার্যকর করার জন্য ইতিমধ্যে ‘নিউ মনিটাইজেশন এক্সপিরিয়েন্সেস’ নামক একটি নতুন পণ্য সংস্থা তৈরি করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ভার্জের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে মেটার ভাইস প্রেসিডেন্ট জন হেগম্যান দাবি করেছেন, ‘আমি মনে করি, আমরা নতুন ধরনের পণ্য, বৈশিষ্ট্য এবং অভিজ্ঞতা তৈরি করার সুযোগ দেখতে পাচ্ছি। যেগুলোর জন্য মানুষজন অর্থ প্রদানে আগ্রহী।’ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর এই সাবস্ক্রিপশন মডেল নতুন কোনো বিষয়টি নয়। আগে থেকেই টুইটারের ‘টুইটার ব্লু’ পেইড সাবস্ক্রিপশন পরিষেবা রয়েছে, যেখানে ব্যবহারকারীরা অর্থ প্রদান করে বিশেষ ফিচারের অ্যাক্সেস পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম ব্যবহার করতে টাকা লাগবে?

আপডেট সময় ০৬:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২